মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ৩ নভেম্বর ২০২৬

Google News
হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও আগুন

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা শুরু হয়। বিস্ফোরণ ও পরবর্তী আগুন এতটাই প্রচণ্ড ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে থাকা জেলেরা রাতের আকাশ উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেছেন।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে থাকে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার জানানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের