রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

চীনের বিদ্যুৎ গ্রিডে ৯ মাসে বিনিয়োগ ছাড়াল ৬০০ বিলিয়ন ইউয়ান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৭, ১ নভেম্বর ২০২৬

Google News
চীনের বিদ্যুৎ গ্রিডে ৯ মাসে বিনিয়োগ ছাড়াল ৬০০ বিলিয়ন ইউয়ান

২০২৬ সালের প্রথম নয় মাসে বিদ্যুৎ গ্রিড খাতে ৬০০ বিলিয়ন ইউয়ানের বেশি বিনিয়োগ করেছে চীন। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসনের (এনইএ) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। শুক্রবার এনইএ ‘র এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, প্রথম তিন প্রান্তিকে বিদ্যুৎ গ্রিড খাতে এই বিনিয়োগ পুরো বছরের সম্ভাব্য বিনিয়োগের প্রায় দুই তৃতীয়াংশ।  

এ সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পগুলোয় বিনিয়োগের প্রবণতা ছিল আধুনিক, উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর। নতুন ধরনের বিদ্যুৎ গ্রিড অবকাঠামোতেও বিনিয়োগ বেড়েছে। 

এনইএ ‘র তথ্যে এসেছে, বিদ্যুৎ গ্রিড, নতুন ধরনের জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং এবং ব্যাটারি বদলানোর অবকাঠামোতে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ। হাইড্রোজেন জ্বালানি খাতেও বিনিয়োগ বেড়েছে দ্বিগুণ। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জ্বালানি খাতে বিনিয়োগ ছাড়িয়েছে ১৪৫ বিলিয়ন ইউয়ান।

এদিকে, গ্রীষ্মকালে চীনে বিদ্যুতের চাহিদা বারবার রেকর্ড ছাড়ালেও দেশের সব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনইএ’র উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের উপপরিচালক সিং ইয়িথেং জানান, চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে দেশটির তেল ও গ্যাস উৎপাদন স্থিতিশীল আছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কয়লার উৎপাদন সক্ষমতাও বাড়ানো হচ্ছে। এ বছর এখন পর্যন্ত ১২টি আধুনিক কয়লাখনি অনুমোদন পেয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের