রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ: রাষ্ট্রপতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ১ নভেম্বর ২০২৬

Google News
রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ: রাষ্ট্রপতি

রাজনীতি হওয়া উচিত সংসদ কেন্দ্রিক, সংসদের মধ্যদিয়ে সব সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর। আজ (রোববার, ১ নভেম্বর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুব সমাজই ভবিষ্যৎ নির্মাণের আসল কারিগর, এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিতে হলে যুব সমাজকে কাজ ও উৎপাদনের কেন্দ্রবিন্দুতে আনতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, দেশজুড়ে ফ্যাসিস্ট শাসন হটিয়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে। কেবল রাজপথ কেন্দ্রিক রাজনীতি নয়, বরং সংসদমুখী রাজনীতি করার পরামর্শ দেন তিনি।

বিদ্যমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়েও বহু তরুণ কাজ না পেয়ে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে। এই পরিস্থিতির বদলে আত্মনির্ভরশীল, প্রযুক্তি পারদর্শী ও কর্মমুখী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান তিনি।
কথা কম বলে কাজের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সবার ঐক্যবদ্ধ সংগ্রামই বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের