রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

চীনের হুয়াংইয়ান দ্বীপে পিএলএ’র যুদ্ধপ্রস্তুতি টহল 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫, ১ নভেম্বর ২০২৬

Google News
চীনের হুয়াংইয়ান দ্বীপে পিএলএ’র যুদ্ধপ্রস্তুতি টহল 

হুয়াংইয়ান দ্বীপ ও এর আশপাশের সমুদ্রসীমা ও আকাশসীমায় নৌ ও বিমান ইউনিটের সমন্বয়ে যুদ্ধপ্রস্তুতি টহল পরিচালনা করেছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড। শুক্রবার এ টহল পরিচালনা করা হয়।

সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, ফিলিপাইনের তথাকথিত অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ টহল একটি প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ। অক্টোবরের শুরু থেকে হুয়াংইয়ান দ্বীপ এবং এর পার্শ্ববর্তী সমুদ্র ও আকাশসীমায় কমান্ডের বাহিনীগুলো যুদ্ধপ্রস্তুতি টহল জোরদার করেছে।

এর লক্ষ্য সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকা ও আকাশসীমায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ধরনের অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক তৎপরতার কার্যকর জবাব দেওয়া।

কমান্ড আরও জানায়, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। পাশাপাশি দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা কাজ করে যাবে। সূত্র: সিএমজি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের