মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

উয়ুচেনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে ওপেন সোর্স এআই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৫৩, ৩ নভেম্বর ২০২৬

Google News
উয়ুচেনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে ওপেন সোর্স এআই

২০২৬ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডাব্লিউআইসি) উয়ুচেন সামিট শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উয়ুচেনে এ সামিট শুরু হয়। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা।

সাইবারস্পেসে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে ওপেন সোর্স, অন্তর্ভুক্তি, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, কোম্পানি ও শিক্ষাবিদেরা অংশ নিচ্ছেন। উদ্ভাবন, উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে তারা আলোচনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মূল ফোরামে এআইবিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির প্রধান, ওপেন সোর্স বৃহৎ এআই মডেলের ডেভেলপার এবং এআই বিজ্ঞানীরা অংশ নেবেন। আলোচনায় বৈশ্বিক ওপেন সোর্স এআই পরিবেশ গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাবে।

এ ছাড়া সম্মেলনে ২৭টি উপ-ফোরাম থাকছে। এসব ফোরামে বৈশ্বিক শাসনব্যবস্থা উদ্যোগের আওতায় সাইবারস্পেসে সহযোগিতা, ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তির যুগে তত্ত্ব ও নীতিমালা, রোবোটিকস এবং এমবডিড এআই নিয়ে আলোচনা হবে।

চীনা প্রকৌশল একাডেমির শিক্ষাবিদ ওয়াং চিয়ান বলেন, ‘চীন এবং বিশ্বের এআই উন্নয়নের ক্ষেত্রে এ সম্মেলনের গুরুত্ব রয়েছে।‘

তিনি বলেন, ‘অতীতে যেমন ডাব্লিউআইসি চীনের এআই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমার বিশ্বাস, ভবিষ্যতেও তা রাখবে। তবে এবার এর ভূমিকা আরও বিস্তৃত হবে। কারণ, ওপেন সোর্স ও উন্মুক্ততার প্রচেষ্টা একটি বৈশ্বিক উদ্যোগ।‘

২০১৪ সালে প্রথম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২২ সালে ডাব্লিউআইসি বেইজিংয়ে সদর দপ্তর স্থাপন করে একটি আন্তর্জাতিক সংস্থায় পরিণত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের