মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৯, ৩ নভেম্বর ২০২৬

Google News
৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ স্থগিত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও যাত্রীচাহিদা বিবেচনায় দেশটিতে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকবে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত এ রুটে শুধু দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদগামী যাত্রীদের বড় একটি অংশ বর্তমানে বিকল্প রুটে সৌদি আরব যাতায়াত করছেন। ফলে সরাসরি এই রুটে পর্যাপ্ত যাত্রীচাহিদা না থাকায় ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এদিকে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের