সোমবার,

০২ নভেম্বর ২০২৬,

১৮ কার্তিক ১৪৩৩

সোমবার,

০২ নভেম্বর ২০২৬,

১৮ কার্তিক ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২ নভেম্বর, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি !

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ২ নভেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ২ নভেম্বর, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি !

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। 

মেষ রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। কোনও সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজকে ইতিবাচক ফলপ্রদান করবে। আজ অনেকেই আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন। আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। আপনি আপনার কাজের দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ একে অপরকে মিস করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হয় আপনি লাভবান হবেন। প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পছন্দের কাজগুলি করতে পারেন। কোথাও সফরের মাধ্যমে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি দ্রুত সেটি সমাধান করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সম্মানিত হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

তুলা রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এছাড়াও আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতি ঘটবে। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের অবশ্যই উপেক্ষা করুন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও কোনও নতুন অংশীদারিত্বে অংশগ্রহণ করার আগে সব তথ্য ভালোভাবে জেনে নিন। এই রাশির কিছুজন আজ দাবা অথবা ধাঁধা খেলায় যুক্ত থাকতে পারেন। কেউ কেউ আবার গল্প কিংবা কবিতা লিখতে পারেন অথবা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।

বৃশ্চিক রাশি: শারীরিক সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আজ মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার গোপন তথ্য গুলি বেশি কাউকে জানিয়ে দেবেননা। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। কোনও কারণবশত আজ অফিসে দ্রুত ছুটি হতে পারে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনার যোগাযোগ দক্ষতা এবং কর্মদক্ষতা সবাইকে আকৃষ্ট করবে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই একটা সময় অতিবাহিত করুন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। কোনও ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে তাতে সই করবেন না। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। দীর্ঘস্থায়ী সম্ভাবনা রয়েছে এমন কোথাও বিনিয়োগ করুন। এই রাশির কিছু অভিভাব তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যাঁরা এতদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজেদের অবসর সময় পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

মীন রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। কোনও কারণবশত অর্ধাঙ্গিনীর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের