আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি কোনও শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে আপনার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত। অযথা সময় এবং অর্থ অপচয় করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। আপনার যদি আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে সেক্ষেত্রে হঠাৎ করে একটি কাজ চলে আসায় তা ভেস্তে যেতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
কর্কট রাশি: কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি অত্যন্ত ক্লান্ত হতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ অত্যন্ত সচেতনভাবে করুন। আত্মীয়দের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার মন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ নিজের একটি ভুল বুঝতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের ব্যক্তিগত সমস্যাগুলি প্রকাশ্যে না এনে সমাধানের চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন এবং আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ দূর সম্পর্কের একজন আত্মীয়ের কাছ থেকে বহু প্রতীক্ষিত সুসংবাদ পেতে পারেন। এরপরে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। আপনি আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার ভালো গুণগুলি আজ প্রবীণ সদস্যদের দ্বারা প্রশংসিত হবে।
বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন। অতীতের একটি সুখের স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। বাড়িতে আজ আপনার পছন্দের খাবার তৈরি হতে পারে।
ধনু রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। মানসিক চাপ উপেক্ষা করুন। আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনি কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আপনার একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি পুরস্কার অথবা উপহার পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অলসতা পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, ওই কাজটি আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রত্যেকের সঙ্গে আজ আপনি ভালোভাবে কথা বলবেন। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
মীন রাশি: আপনি আজ কোনও দীর্ঘস্থায়ী রোগের কারণে বিরক্ত হতে পারেন এবং আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন। শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

