আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজেকে প্রকাশ করার জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ করার জন্য দিনটি অনুকূল। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: নিজের কোনও কাজ করে দেওয়ার জন্য অন্য কাউকে চাপ দেবেন না। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বাড়িতে কোনও পরিবর্তন করার আগে অবশ্যই বড়দের পরামর্শ গ্রহণ করুন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও প্রকল্প অথবা পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে কোনও কাজ অসম্পূর্ণ রাখার কারণে আজ আপনি অবসর সময়ে ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: কোনও যৌথ ব্যবসায় অথবা সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। অন্যের সমালোচনার মাধ্যমে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বাচ্চারা খেলতে গিয়ে আজ অনেকটা সময় অতিবাহিত করতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনি আজ আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। অনেকে আপনার সামনেই আপনার মৌখিক প্রশংসা করতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোনও নতুন পারিবারিক দায়িত্বের কারণে আপনার মনে উত্তেজনার সৃষ্টি হতে পারে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। নিজের মন নিয়ন্ত্রণে রাখুন। কোনও নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হতে পারেন। নিজের কাজ ভালোভাবে করুন। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং আপনার ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও আপনি তা মিটিয়ে ফেলবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। রাত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার আজ একটি অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। অতীতের একটি সুখের স্মৃতির কারণে আপনি ব্যস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আপনি আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন। আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনি আজ কোনও সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যাঁরা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। কোথাও কোনও ব্যর্থতার সম্মুখীন হলে অবশ্যই উদ্যম না হারিয়ে ওই কাজ আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।
মকর রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা ভাবে। অনেকে আপনার সামনেই মৌখিক প্রশংসা করতে পারেন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিন। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ব্যবসায়িক পদক্ষেপ গুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার জন্য আজ আপনি অনেকটা সময় পাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করুন। আপনি আজ একাকীত্বের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। মন ভালো রাখার জন্য কিছু আকর্ষণীয় বই পড়ুন এবং মানসিক ব্যায়াম করুন। আপনি আজ কোনও দীর্ঘস্থায়ী রোগের কারণে বিরক্ত হতে পারেন। পাশাপাশি আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কিছু জাতক-জাতিকার জন্য বিবাহের সুযোগ রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

