সোমবার,

২৬ অক্টোবর ২০২৬,

১১ কার্তিক ১৪৩৩

সোমবার,

২৬ অক্টোবর ২০২৬,

১১ কার্তিক ১৪৩৩

Radio Today News

চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪১, ২৬ অক্টোবর ২০২৬

Google News
চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন 

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোংয়ে একটি গাড়ি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।

সফরকালে কিম জং উন ও ওয়াং হুনিং কারখানার উৎপাদনকেন্দ্র ঘুরে দেখেন। তারা উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। 

দিনের কর্মসূচি শেষে তানতোং ত্যাগ করেন কিম জং উন। এ সময় নতুন চীন-উত্তর কোরিয়া ইয়েলো নদীর সেতুতে তাকে বিদায় জানান ওয়াং হুনিং।
কিমের এই সফরে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, রাজনৈতিক আস্থা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে। সূত্র: সিএমজি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের