চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে প্রবল বাতাসসহ টাইফুন চাম্পির অগ্রগতির কারণে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফেরি চলাচল ও সামুদ্রিক নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ৩০তম ঘূর্ণিঝড় টাইফুন চাম্পি বৃহস্পতিবার দুপুরের দিকে ফুচিয়ানের ঘূর্ণিঝড় সতর্কতা অঞ্চলে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর এক দিন আগে প্রদেশটির উপকূলীয় জলসীমা ও প্রধান মৎস্য আহরণ এলাকাগুলোতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১২টি যাত্রীবাহী ফেরি রুট এবং ৩১টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সময়ে সামুদ্রিক নির্মাণের ৪৯টি প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছে।
এদিকে, সামুদ্রিক যান চলাচল ব্যবস্থাপনা ও সময়সূচি নির্ধারণ আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নোঙর করার স্থানগুলোর ধারণক্ষমতা ও নৌযান চলাচলের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে নৌযানগুলোকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আশ্রয় নিতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

