বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

জিম্বাবুয়েতে চেচিয়াংয়ের পরিবেশন শিল্পের এক ঝলক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৭, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩৭, ২২ অক্টোবর ২০২৬

Google News
জিম্বাবুয়েতে চেচিয়াংয়ের পরিবেশন শিল্পের এক ঝলক

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে উজ্জ্বল পোশাক পরিহিত ‘উচু অপেরা’ শিল্পীরা শতবর্ষী চীনা অপেরা ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রদর্শনী তুলে ধরেন। তাঁদের সাবলীল অঙ্গভঙ্গি, সুউচ্চ কণ্ঠস্বর এবং মার্শাল আর্টের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।

গত সোমবারের এই আয়োজনে উচু অপেরার বেশ কিছু ধ্রুপদী পরিবেশনা স্থান পায়। এর মধ্যে ছিল চমৎকার ‘দ্য গডেস অফ হেভেন স্ক্যাটার্স ফ্লাওয়ার্স’, বুদ্ধিদীপ্ত ও অভিব্যক্তিপূর্ণ ‘দ্য সেডান রাইড’ এবং চীনা সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘জার্নি টু দ্য ওয়েস্ট’-এর জনপ্রিয় কাহিনি অবলম্বনে নির্মিত রোমাঞ্চকর পরিবেশনা ‘থ্রি ফাইটস্ এগেইনস্ট দ্য হোয়াইট বোন ডিমন’।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে উদ্ভূত ‘উচু অপেরা’—যা ‘চিনহুয়া অপেরা’ নামেও পরিচিত—একটি ঐতিহ্যবাহী পরিবেশন শিল্প। এতে গান, শারীরিক কসরত (অ্যাক্রোব্যাটিক্স) এবং শৈল্পিক অঙ্গভঙ্গির এক নিপুণ সংমিশ্রণ ঘটে, যার মাধ্যমে চীনা ইতিহাস ও লোকগাথার চিরন্তন গল্পগুলো ফুটিয়ে তোলা হয়।

চমকপ্রদ পোশাক ও জটিল নৃত্যশৈলীর পাশাপাশি, এই শিল্পকলা প্রেম, সাহস, ন্যায়বিচার ও নিষ্ঠার মতো সর্বজনীন মানবিক বিষয়গুলোকে তুলে ধরে। এটি দর্শকদের সামনে চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি উন্মোচন করে।

‘আফ্রিকায় উচু অপেরা’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করে চেচিয়াং উচু অপেরা আর্ট রিসার্চ ইনস্টিটেউট (চেচিয়াং উচু অপেরা ট্রুপ)। পৃষ্ঠপোষকতায় ছিল জিম্বাবুয়েতে অবস্থিত চীনা দূতাবাস, চেচিয়াং প্রাদেশিক সংস্কৃতি, বেতার, টেলিভিশন ও পর্যটন বিভাগ এবং চিনহুয়া মিউনিসিপ্যাল সরকার।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন