জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন এবং ধীরে ধীরে পরিবেশবান্ধব উন্নয়নের পথ তৈরি করেছে চীন। দেশটির পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লি কাও এই তথ্য জানান।
প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে চীনের জিডিপি প্রতি কার্বন ডাই অক্সাইড নির্গমন ১৭.৭ শতাংশ কমেছে। গত বছর মোট শক্তি ব্যবহারের ২১.৭ শতাংশ এসেছে অনবায়নযোগ্য জ্বালানি থেকে এবং বায়ু ও সৌর বিদ্যুতের সম্মিলিত স্থাপিত ক্ষমতা ১.৮৪ বিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে। এ ছাড়া ২০২৫ সালে দেশটির বনসম্পদের মজুত ২০.৯৯ বিলিয়ন ঘনমিটারে দাঁড়িয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লি কাও জানান, চীন শক্তি, শিল্প, পরিবহন এবং নগর-গ্রামীণ নির্মাণখাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পরিবেশবান্ধব উন্নয়ন জোরদার করবে এবং জাতীয় কার্বন বাজারের পরিধি আরও সম্প্রসারিত করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

