রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

১০ কার্তিক ১৪৩৩

রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

১০ কার্তিক ১৪৩৩

Radio Today News

যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৬, ২৫ অক্টোবর ২০২৬

Google News
যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে যেকোনো বাধা উপেক্ষা করে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাজধানী উপহার দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরীর সৌন্দর্যবর্ধনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, মিরপুরের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেসব স্থানেও অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো বাধাই নগর উন্নয়নের কার্যক্রম থামাতে পারবে না।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ডিএনসিসি সর্বোচ্চ সহযোগিতা করবে। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে রাজধানীকে আরও বাসযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নে কাজ করে যাবে বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক।

এ সময় নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর ভূমিকার প্রশংসা করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, নগরীর পরিবেশ উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের