রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

১০ কার্তিক ১৪৩৩

রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

১০ কার্তিক ১৪৩৩

Radio Today News

চীনের সিচাংয়ে ভূমিকম্প: উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২২, ২৫ অক্টোবর ২০২৬

Google News
চীনের সিচাংয়ে ভূমিকম্প: উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত  

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে নাগকু শহরের বাছেন কাউন্টিতে আঘাত হানা এ ভূমিকম্পে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রাণ গেছে ১৬ জনের। আহত হয়েছেন ৭৬ জন।

১০ কিলোমিটার গভীরতায় সৃষ্ট ভূমিকম্পে বাড়িঘর ধসে পড়ে এবং বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দুর্গত এলাকায় ৫ হাজারের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৮টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ১২ হাজার ৪০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসায় কাজ করছেন ১৩০ জনের বেশি চিকিৎসাকর্মী। 

দুর্যোগ মোকাবিলায় চীনের কেন্দ্রীয় সরকার জরুরি প্রতিক্রিয়ার স্তর চতুর্থ থেকে তৃতীয় পর্যায়ে উন্নীত করেছে। 

এ ছাড়া সড়ক যোগাযোগ সচল রাখা, বীমা দাবি নিষ্পত্তি ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। চীনের রেড ক্রসও জরুরি শৌচাগার, খাদ্য ও পরিবারভিত্তিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের