প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটারের সামরিক অভিযান চীনের লং মার্চের বিজয়ের ৯০ বছর পূর্তি উদযাপন করছে দেশটি। এ উপলক্ষে জার্মান লেখক ক্রিস্টিয়ান ওয়াই. শিমিডৎ জার্মানির স্থানীয় দর্শকদের সামনে তার ও সহলেখক ভলকার হায়েরিং সেই ঐতিহাসিক পথে তাদের সাইকেল অভিযানের অসাধারণ অভিজ্ঞতা তুলে ধরেছেন।
লং মার্চ (১৯৩৪–১৯৩৬) ছিল চীনা কর্মজীবী ও কৃষকদের রেড আর্মির এক সামরিক অভিযান। পরবর্তী সময়ে এটি আধুনিক চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। নতুন বিপ্লবী ঘাঁটি প্রতিষ্ঠার লক্ষ্যে সেনারা দেশের দুর্গম অঞ্চল অতিক্রম করেন। তাদের এই যাত্রা সহনশীলতা ও অধ্যবসায়ের প্রতীক হয়ে ওঠে। এ সময় কিছু সেনা ক্ষুধা, তৃষ্ণা ও তীব্র শীত সহ্য করে প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেন।
ক্রিস্টিয়ান ও তার বন্ধু এবং সহলেখক হায়েরিং ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ১৩৮ দিন ধরে সাইকেল চালিয়ে চীনা রেড আর্মির ঐতিহাসিক পথের প্রায় ৭ হাজার কিলোমিটার অতিক্রম করেন। তাদের যাত্রা শুরু হয় চীনের পূর্বাঞ্চলীয় চিয়ানসি প্রদেশের রুইচিন কাউন্টি থেকে। সেখান থেকে তারা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যান।
তাদের এই অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘দের লানজে ফাহরাদ-মার্চ: ৭০০০ কিলোমিটার ডুর্চ দাস রাইখ দার মিট্টে’ নামের একটি বই।
গত সপ্তাহে শিমিডৎ ডুসেলডর্ফের কনফুসিয়াস ইনস্টিটিউটে স্থানীয় দর্শকদের সামনে তাদের এই অসাধারণ অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে চীনের আধুনিক ইতিহাস সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী স্থানীয় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
ক্রিস্টিয়ান বলেন, ‘এই অভিজ্ঞতা থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। যতক্ষণ সামনে এগিয়ে যাবেন, কখনো হাল ছাড়বেন না এবং সব সময় লক্ষ্য স্থির রাখবেন, ততক্ষণ এগিয়ে যাওয়া সম্ভব। আর পথে কোনো বাধার মুখে পড়লে তা অতিক্রমের উপায় খুঁজে বের করতে হবে।‘
এই উপস্থাপনা জার্মান দর্শকদের মধ্যে অধ্যবসায় ও আধুনিক উন্নয়ন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করে। সূত্র: সিএমজি
রেডিওটুডে নিউজ/আনাম

