ইরানকে বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি’ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড ব্লোম। তিনি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ইরানের প্রতি হাত বাড়িয়েছে। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক না হলে ভিন্ন পদক্ষেপ নিতেও প্রস্তুত ওয়াশিংটন।
রবিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগে’ বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন নিকটপ্রাচ্যবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লোম।
তিনি বলেন, ‘আলোচনার হাত বাড়ানো হয়েছে এবং সেই যোগাযোগের পথগুলো এখনো খোলা ও সক্রিয় রয়েছে।’
তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্য পথেও এগোনোর প্রস্তুতি রাখছে উল্লেখ করে ব্লোম বলেন, ‘ইরানকে এই অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া যায় না।’
রেডিওটুডে নিউজ/আনাম

