বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

Radio Today News

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৩, ৪ নভেম্বর ২০২৬

Google News
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
 
এ দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আখতার হোসেন জানিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।
 
এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।v

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের