নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদলের নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। মঙ্গলবার জামিনে কারামুক্ত হওয়া বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে লজ্জার ইতিহাস সৃষ্টি করেছে সরকার। অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘রিমান্ডে চোখ বেধে দলের অভ্যন্তরীণ খবর জানতে চেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আক্রোশের রাজনীতি না করার কথা বললেও ফের তা শুরু করেছে সরকার।’ সংবাদপড়ুন
এ সময় প্রবাসীদের জন্যই বিমানবন্দরে প্রতিবাদ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

