শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬,

২২ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬,

২২ কার্তিক ১৪৩৩

Radio Today News

আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ৬ নভেম্বর ২০২৬

Google News
আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না’—বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।’

শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় মাহফিলে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গুম, খুন করে এদেশ থেকে পালিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, মসজিদ রক্তাক্ত করেছে, তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। আমাদের মধ্যে দ্বিমত, দ্বিধাবিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এদেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেয়া হবেনা।’

এসময় মন্ত্রী বলেন, সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে।

জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চায়। তারা ইসলামের কথা বলে রাজনীতি করে, কিন্তু শরিয়াহ আইন চায়না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই, শরিয়াভিত্তিক মুল্যবোধ নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে, আওয়ামীলীগ ইসলামি মূল্যবোধের যে সকল অংশ বাদ দিয়েছিলো তা সংবিধানে সহযোজন করবে। এমনকি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহও পুনরায় স্থাপন করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের