আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হাঁটাচলা করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শারীরিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, আপনি সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি আজকে কিছু ভালো পরামর্শ পাবেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগান। প্রতিটি পদক্ষেপ বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। যাঁরা শুধুমাত্র সাময়িক ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের অপেক্ষা করুন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অতীতকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যান। এর মাধ্যমে আপনি লাভবান হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। প্রতিটি কাজ ঠান্ডা মাথায় করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। এটি আপনার খারাপ লাগতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ বিচক্ষণতার সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অনলাইনে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদেরকে ভুলে যাবেন না। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এরপরে আপনার মন ভালো হয়ে যাবে। আত্মীয়দের কারণে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
বৃশ্চিক রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার রাগ অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে আপনার আত্মবিশ্বাস এবং পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া সমর্থনের মাধ্যমে আপনি ভালো ফলাফল করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁদের অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে হবে। আপনি আজ একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে সফলতার সম্মুখীন হতে পারেন। যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবন সঙ্গীর সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তাঁর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তা সম্ভব হবে না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি ভালো বই পড়তে পারেন অথবা ব্লজি পোস্ট করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনি আজ কোনও পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয়দের কাছ থেকে আজ আপনি সাহায্য পেতে পারেন। কোনও সামাজিক তথা ধর্মী অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন। আপনি আজ একজন বন্ধুর জন্য চিন্তা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: আপনার ইতিবাচক মনোভাব আজ সবাইকে মুগ্ধ করবে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। খুব শীঘ্রই আপনি প্রেমের জীবনে চমকের সম্মুখীন হতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের অবসর সময়ে বই পড়া উচিত। এর ফলে তাঁরা একাধিক সমস্যার সমাধান পেতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যান। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস ভালোভাবে কাজে লাগালে আপনি লাভবান হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

