প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে দেশ আর কখনো পথ হারাবে না। শনিবার (০৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন শত্রু ও মিত্রকে চিহ্নিত করার উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো তা বন্ধ হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, তখনই ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে জনগণ। ভবিষ্যতে আর কেউ যেন দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটাই হোক ৭ নভেম্বরের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর গৌরবের। ৭ নভেম্বর শত্রু-মিত্র চেনার দিন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিলো। যে অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলন্ঠিত করেছিলো তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি।’
তিনি বলেন, ‘একই অপশক্তি মহাজোটের নামে গণতন্ত্র ও স্বাধীনতা ভূলুণ্ঠিত করেছিলো, পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদা ভূলন্ঠিত করেছিলো। ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলো । ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানেও ৭ নভেম্বরের অপশক্তির পরাজয় ঘটেছে।’
তিনি বলেন, ‘ইতিহাস সচেতন বর্তমান প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না। তরুণরা প্রমাণ করেছে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা আপোষ করেনি। তারুণ্যের সব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর।’
রেডিওটুডে নিউজ/আনাম

