আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে আত্মবিশ্বাস বজায় রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। কোনও ভুল ভাব বিনিময়ের কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনি আজ অবসর সময়ে একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
বৃষ রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। কোনও সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকুন। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটবে। যার ফলে ওই পরিবারগুলিতে উৎসবের আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। অন্যদের সাহায্য করার ক্ষমতার জন্য আজ আপনি সম্মানিত হতে পারেন। আপনি আজ ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করতে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির রক্তচাপের রোগীরা তাঁদের রক্তচাপ কমানোর লক্ষ্যে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। জমি-সংক্রান্ত বিষয় এবং সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আরেকটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি ইতিবাচক পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। যাঁরা আপনাকে উত্যক্ত করতে পারেন তাঁদের থেকে অবশ্যই দূরে থাকুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
কন্যা রাশি: একজন বন্ধুর সঙ্গে আজ আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। আপনি আজ অবসর সময়ে নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
তুলা রাশি: প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও পারিবারিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে আজ আপনি চিন্তিত থাকতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদের আপনি উপহার দিতেও পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের যোগ্য কর্মচারীদের আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। যদিও, অফিসের কোনও কাজ চলে আসায় ব্যস্ত হতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। প্রেমের জীবনের শীঘ্রই কিছু ইতিবাচক পরিবর্তনের সম্মুখীন হবেন। কোনও ধর্মীয় কাজের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। বাড়ির একটি খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। একজন বিশেষ ব্যক্তি আজ আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। এর ফলে আপনাদের মেজাজ ভালো থাকবে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
মীন রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ লাহো বান হতে পারেন। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। সেখানে অবশ্যই অংশগ্রহণ করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনি আজ শ্বশুরবাড়ির তরফে কিছু খারাপ খবর পেতে পারেন। এর ফলে আপনার মন খারাপ হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

