চলতি নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৬ শতাংশ। ঘড়িকিনুন
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৯ নভেম্বরেই দেশে ১৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

