বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬,

২৮ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬,

২৮ কার্তিক ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ১২ নভেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি অভিজাত এলাকায় গুলির ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি জিমের ভেতরে অন্তত একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী কাছের একটি ভবনে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। তাকে ধরতে ওই ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অবলম্বনে এ তথ্য উঠে এসেছে।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ১৫ নম্বর সড়কের বড় একটি অংশ ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এলাকাটিতে একটি ভিদা ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিস্কোপাল চার্চ, আবাসিক ভবন ও একটি হোল ফুডস সুপারমার্কেট রয়েছে। আশপাশের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সোয়াত দল ও অন্যান্য পুলিশ সদস্য অস্ত্র হাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে ও নিচে অবস্থান নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, সন্দেহভাজন ব্যক্তি জিমের ভেতরে অন্তত একজনকে গুলি করার পর বাইরে গিয়ে আবারও গুলি চালান। এরপর একটি পার্কিং গ্যারেজের লিফটে আরেকজনকে গুলি করে ওই ভবনের সপ্তম তলায় নিজেকে অবরুদ্ধ করে রাখেন তিনি।

জেমস স্পেলম্যান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল আটটার দিকে গোলাগুলি শুরু হওয়ার সময় জিমের ভেতরে প্রায় ৫০ জন ছিলেন। তিনি বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যে এক ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্ত বেরিয়ে আসে। জিমের এক সদস্য তাকে সাহায্য করতে ছুটে যান। গলায় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি তাৎক্ষণিক মারা যান।’

স্পেলম্যান আরও জানান, তিনি ও অন্যরা দ্রুত জিম থেকে বেরিয়ে যান। তিনি জিমের ভেতরে দুটি এবং বাইরে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শুনেছেন।

রায়ান দুবিকি নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কাছের একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। তিনি পাঁচটি বিকট শব্দ শুনতে পান। রায়ান বলেন, ‘শব্দগুলো ছড়িয়ে-ছিটিয়ে আসছিল, তাই ভেবেছিলাম নির্মাণকাজের শব্দ হচ্ছে।’ এর কিছুক্ষণ পরই তিনি সব জায়গায় পুলিশ দেখতে পান।

ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ওয়াশিংটন ফিল্ড অফিস। এছাড়া ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) ঘটনাস্থলে তাদের এজেন্ট পাঠিয়েছে।

লোগান সার্কেল এলাকায় আগেও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির সাবেক এক সদস্য ও এক নারী এই এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছিলেন। ওই ঘটনার কয়েক দিন পরই ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা এড়িয়ে শহরের সরাসরি নিয়ন্ত্রণ নেন এবং অপরাধ কমাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। সেই মোতায়েন কর্মসূচি এখনো চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের