বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬,

২৮ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬,

২৮ কার্তিক ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৭, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৭, ১২ নভেম্বর ২০২৬

Google News
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯৬০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, সিলেট বিভাগে ১১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট ১ লাখ ৫১ হাজার ২৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন