শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩৫, ১৩ নভেম্বর ২০২৬

Google News
বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া। তার সময় শিক্ষার বিনিময়ে খাদ্য, নারীদেরকে বিনা বেতনে এসএসসি পর্যন্ত পড়ার খরচ সরকার দিত।

এটি আস্তে আস্তে বাড়ানো হবে। এ বিষয়ে বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ করব যাতে বিএ পাশ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, এবার সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক স্মার্ট।

এদের মধ্যে ৫ জন্য ব্যারিস্টার, ৬ জন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার কৃতি নারীরা আছেন। তারা কেউ সরাসরি নির্বাচিত কিংবা মহিলা আসনে নির্বাচিত হয়েছেন। তাদের জ্ঞান, সংসদীয় আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের