শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন হাসিনা? সামরিক বিমান প্রসঙ্গে যা বলল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৮, ১৩ নভেম্বর ২০২৬

Google News
যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন হাসিনা? সামরিক বিমান প্রসঙ্গে যা বলল

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সেই প্রতিবেদনের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, এটি একটি আইনি বিষয়, সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে।

এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের