সরকার বিগত নয় মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথ ধরেই দেশ পরিচালিত হচ্ছে।
আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘যারা বোমাবাজি, সন্ত্রাস বা ভীতি প্রদর্শন করে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।’
পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষার্থে এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।
রেডিওটুডে নিউজ/আনাম

