আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ লাভবান হতে পারেন। আপনি আজ কিছু ভালো পরামর্শ পেতে পারেন। অবশ্যই ঠান্ডা মাথায় সেগুলি সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ রূপচর্চার ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করতে পারেন।
বৃষ রাশি: বন্ধুদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেই সেটির সমাধান খুঁজুন। বিবাহিত জীবন সুখের হবে।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধনের ক্ষেত্রে দিনটি অনুকূল। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন। যদিও, সেই সময়ে আপনার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও দীর্ঘমেয়াদি বিনিয়োগ এগিয়ে চলুন। আপনি আজ কিছু ভালো স্মৃতি রোমন্থন করতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। শিশুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার আজ অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। একজন আধ্যাত্মিক ব্যক্তি অথবা বয়স্ক কারোর কাছ থেকে আপনি সঠিক পথপ্রদর্শন পেতে পারেন। এর ফলে আমি লাভবান হবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। কোনও অনুষ্ঠানে আপনি অন্তর্ভুক্ত হতে পারেন। আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করবেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি ধর্মীয় কাজে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। আজ আপনি কোনও মন্দির পরিদর্শন করতে পারেন। এর পাশাপাশি অভাবী ব্যক্তিদের জন্য কিছু দান করতে পারেন এবং ধ্যানও করতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
তুলা রাশি: একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রিয়জনের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কেনাকাটা করতে গিয়ে এবং অন্যান্য কাজ কর্মের কারণে আপনি ব্যস্ত হতে পারেন। ছোটবেলার কিছু স্মৃতির আজ আপনি নিমন্ত্রণ করতে পারেন। একজন সহকর্মীর কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
ধনু রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বন্ধুদের জন্য আজ আপনি চিন্তা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আজ আপনার একজন নিকটজনের সঙ্গে বিবাডর সম্ভাবনা রয়েছে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার অর্থব্যয় হতে পারে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। বাবার রুক্ষ আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। নাহলে, আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। আপনি আজ আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব অনুভব করতে পারেন। যদিও, শীঘ্রই আপনার প্রেমের জীবনে পরিবর্তন আসবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজকে তো নতুন বন্ধু তৈরি করতে পারেন। আপনার সৃজনশীল দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগান। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার অহঙ্কারী মানসিকতা দূরে সরিয়ে রাখুন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। যদিও, আপনি ভালোভাবে সবকিছু সামলে নেবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার কোনও সমস্যার কথা ভাগ করে নিতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম

