আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ রাশি: আপনি আজ কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজ আপনি কোনও কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সবাই উৎসাহ প্রকাশ করবেন। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। অতিরিক্ত অর্থব্যয় থেকে বিরত থাকুন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি ব্যস্ত হতে পারেন। আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে বস এবং সহকর্মীরা আপনার প্রশংসা করবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আপনাকে নজর দিতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে আত্মবিশ্বাস বজায় রাখুন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও যেতে চান সেক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনার ঝগড়ুটে ব্যবহারের জন্য শত্রুর তালিকা বৃদ্ধি পেতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভাল ধারণা এবং পরিকল্পনা পাবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হতে পারেন। অযথা অর্থব্যীতি থেকে বিরত থাকুন। কোনও কাজে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করলে আপনি কাঙ্ক্ষিত সাফল্যের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আজ আপনি একাকী সময় কাটাতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এর পাশাপাশি উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও খেলাধুলা সংক্রান্ত কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি কোনও বাইরের অনুষ্ঠানেও অন্তর্ভুক্ত থাকতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বন্ধুরা আজ আপনাকে তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি বস এবং সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্যও দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার যোগাযোগ দক্ষতা আজ সবাইকে আকৃষ্ট করবে। আপনি কোথাও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন।
মকর রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিক ভাবে কাজে লাগান। কোনও কাজে আপনি আপনার কঠোর প্রচেষ্টার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির পড়ুয়াদের আজকেই গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও প্রকল্প অথবা পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হতে পারে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

