মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৯, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:১৯, ১৬ নভেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর ফলে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ পেতে বাংলাদেশের সুযোগ বাড়বে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। সংস্থাটির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা পাওয়ায় এতদিন অর্থের অভাবে আটকে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। এসব প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী করা সম্ভব হবে।

ডিএফসির মতে, অনেক উন্নয়নমুখী ও লাভজনক প্রকল্পে ঝুঁকি কিংবা অর্থায়নের সীমাবদ্ধতার কারণে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ দেখান না। এসব বাধা কাটিয়ে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এ যোগ্যতা অর্জন দু’দেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। দু’দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দু’দেশের সমৃদ্ধি বাড়বে।

ডিএফসি জানিয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ। বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে কাজ করছে সংস্থাটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের