রোববার,

১৫ নভেম্বর ২০২৬,

৩০ কার্তিক ১৪৩৩

রোববার,

১৫ নভেম্বর ২০২৬,

৩০ কার্তিক ১৪৩৩

Radio Today News

পর্তুগালে সড়ক দুর্ঘটনার ১০ দিন পর বাংলাদেশি তরুণের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৮, ১৪ নভেম্বর ২০২৬

Google News
পর্তুগালে সড়ক দুর্ঘটনার ১০ দিন পর বাংলাদেশি তরুণের মৃত্যু

পর্তুগালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ১০ দিন কোমায় থাকার পর রাহাত নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী লিসবনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত রাহাত বাংলাদেশের গাজীপুর জেলার শিমুলতলী এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর পর্তুগালের স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রাহাত। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা তাকে দ্রুত লিসবনের একটি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। টানা ১০ দিন কোমায় থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে জীবনের কাছে হার মানেন এই এই তরুণ।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কাছে তার এই অকাল চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, রাহাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

শোক বার্তায় জানিয়েছে, প্রবাসের ব্যস্ত জীবনে এমন একটি মৃত্যু আবারও মনে করিয়ে দিল, প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে থাকা প্রতিটি প্রবাসীর জীবন কতটা অনিশ্চয়তায় ঘেরা। একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন, কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের ভালোবাসার মানুষটিকে।

আমরা মরহুম রাহাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তা’আলা তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময় ধৈর্যের সঙ্গে সহ্য করার শক্তি দান করুন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের