বৃহস্পতিবার,

১৯ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৯ নভেম্বর ২০২৬,

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:০২, ১৯ নভেম্বর ২০২৬

Google News
রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণা শুরু

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযান ও নির্যাতনের ঘটনায় দায়ের করা এ মামলার রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে আদালতের উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এ রায় ঘোষণা করছেন।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে দায়ের করা এ মামলায় গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর অভিযান, হত্যা, নির্যাতন ও অন্যান্য নিপীড়নমূলক কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।

মামলাটির গুরুত্ব শুধু গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে আরও ১১টি দেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে এর গুরুত্ব ও তাৎপর্য বাড়িয়েছে।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আইসিজের এই রায় রোহিঙ্গা গণহত্যার অভিযোগ, আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং মিয়ানমারের জবাবদিহির প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের