শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২১ নভেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৪, ২১ নভেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ২১ নভেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। 

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি -

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। গভীর রাত করে ঘুমোবেন না।  কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। আপনি আজ অবসর সময় পাবেন না। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজন এর কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গাড়ি চালানোর সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ কোনও কাজে বিরক্ত হতে পারেন। প্রতিটি কাজ মনোযোগ সহকারে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: আপনার পছন্দের কাজগুলি আজ বেশি করে করুন। আর্থিক দিক থেকে ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ শুরু হওয়া কোনও নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন হবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান। শরীরের প্রতি যত্নশীল হন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এবং তাদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যার ফলে আপনি দীর্ঘমেয়াদে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি: এই রাশির কিছুজন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। কোনও ভুল যোগাযোগের কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও, পরে আপনি বিষয়টি সামলে নেবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।

কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিনিয়োগ এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে অবশ্যই গোপনীয়তা বজায় রাখুন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এর পাশাপাশি অতিরিক্ত খাওয়া-দাওয়া এবং মদ্যপান থেকে বিরত থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাচ্চাদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আজ আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি ঋণমুক্ত হতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ চিকিৎসার খরচ বাড়তে পারে। আপনি আজ বিশেষ কিছু রান্না করতে পারেন।

ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের হাসি-খুশি মনোভাব আজ বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। বন্ধুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন ভবিষ্যতের জন্য আজ আপনি একটি সৃজনশীল পরিকল্পনা করতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই সাহসের সঙ্গে সেটি মোকাবিলা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুবান্ধবদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় বের করতে সক্ষম হবেন। সেই সময়ে আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। পরিবারের একজন সদস্য আজ আপনার সঙ্গে একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তাঁকে সঠিক পরামর্শ দিন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

মীন রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আপনার দৈনিক একঘেয়ে কাজের সূচি থেকে বিরত নিতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। নিজের চেহারার প্রতি যত্ন নেওয়ার পাশাপাশি আপনি আপনার ব্যক্তিত্ব ঠিক করার জন্য আজ অনেকটা সময় পাবেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের