শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২০ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭, ২০ নভেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ২০ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিরা প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হবেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। নিজের উন্নতির জন্য আপনার কর্মপদ্ধতি বিশ্লেষণ করুন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।

বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। কোথাও ভুল হলে অবশ্যই তা স্বীকার করে নিন। আপনার কর্মপদ্ধতি বিশ্লেষণ করুন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।

মিথুন রাশি: সমস্যার মধ্যে রয়েছেন এমন একজন ব্যক্তিকে আজ আপনি সাহায্য করতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের পুরনো বন্ধুর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশে আজ আপনি কোনও অনুকূল পরিবর্তন আনতে পারেন। তৃতীয় ব্যক্তির কথা শুনে প্রেমের জীবনে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।

কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি-সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাঁদের শান্ত থাকতে হবে। পরীক্ষার ভয়ে অযথা বিচলিত হবেন না। বরং, আত্মবিশ্বাসের মাধ্যমে ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনে পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।

সিংহ রাশি: আপনি আজ একটি কাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার জন্য আজকের এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পাবেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, তাঁরা ব্যবসায়িক ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বাড়িতে আজ আপনি একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। যেটির মাধ্যমে আপনার ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থনের মাধ্যমে মন খারাপ হতে পারে। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

তুলা রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রের কাজের মাধ্যমে আপনি ভবিষ্যতে লাভবান হবেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্ব মূল্যায়ন করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: শরীরের প্রতি যত্ন নিন এবং নিজের ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয় এর প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনও কাজে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাঁর শরীর খারাপ থাকার কারণে তা সম্ভব হবে না।

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল-মশলাযুক্ত এবং উচ্চকলেস্টেরল রয়েছে এমন খাবার এড়িয়ে চলুন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। নাহলে,  আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। নিজের গোপন তথ্যগুলি বেশি কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে কাজে লাগান। আপনি আজ কোনও কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন।

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আপনি আপনার কোনও পুরনো কাজের মাধ্যমে প্রশংসা পেতে পারেন। যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

মীন রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটাতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের