বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

অগ্নি সন্ত্রাসীদের আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত হেলপার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০২, ১৮ নভেম্বর ২০২৬

Google News
অগ্নি সন্ত্রাসীদের আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত হেলপার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন দিয়েছে অগ্নি সন্ত্রাসীরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে সিয়াম নামে এক চালকের সহকারী (হেলপার) মারা গেছেন।

বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসে এবং আশপাশের বাসগুলোর ভেতরে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান জানান, ভোররাতে থামিয়ে রাখা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের