মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ১৭ নভেম্বর ২০২৬

Google News
সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

সম্প্রতি, চীনের ফুচিয়ান প্রদেশের ফুথিয়ানের মেইচৌ দ্বীপে, বিংউ বর্ষ (২০২৬)-এর শরত্কালীন মাজু পূজা অনুষ্ঠান এবং ২৮তম মেইচৌ মাজু সাংস্কৃতিক পর্যটন উত্সব জাঁকজমকের সাথে আয়োজিত হয়। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বজুড়ে এটি সরাসরি সম্প্রচার করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। 

মাজু সংস্কৃতি 'নৈতিক সততা, পরোপকার ও বিশ্বজনীন ভালোবাসা'-র মূল চেতনাকে ধারণ করে। এটি তাইওয়ান প্রণালীর দুই পারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বন্ধন, যা বিশ্বজুড়ে চীনা জনগণের মধ্যে আবেগিক সংযোগ বজায় রাখে এবং চীনা ও বিদেশী সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে উত্সাহিত করে।

এবারের উত্সব সরাসরি সম্প্রচার হয় সিজিটিএনের ম্যান্ডারিন, মিনান উপভাষা, হাক্কা, ক্যান্টনিজ, টিওচিউ এবং ইংরেজি ভাষা চ্যানেলে। অনুষ্ঠানে মাজু পূজা পদ্ধতির হাজার বছরের পুরোনো বংশধারা অনুসন্ধান করতে এবং এই বিশ্বাস সংস্কৃতির সমসাময়িক তাত্পর্য ব্যাখ্যা করার জন্য ১১ জন প্রখ্যাত বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়। দেশ-বিদেশের একাধিক গণমাধ্যম সিসিটিভির সরাসরি সম্প্রচারিত ফুটেজ ও তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করে।  
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের