শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন: বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৪, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২৪, ২০ নভেম্বর ২০২৬

Google News
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন: বিজিবি

গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি। বাহিনীটি জানিয়েছে, নিজস্ব অর্থায়নে স্থানীয় দোকান থেকে নগদ অর্থের বিনিময়ে পানি ও প্রয়োজনীয় রসদ কেনা হচ্ছে। এর সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সম্পৃক্ততা নেই।

শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির ব্যাখ্যা অনুযায়ী, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনে বিজিবি। পরে দোকানদার ভ্যানযোগে সেই পানি বাহিনীর সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম।

বাহিনীটির দাবি, সাধারণ এই ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বিজিবি আরও জানিয়েছে, এটি একটি সুশৃঙ্খল ও পেশাদার রাষ্ট্রীয় বাহিনী। দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সব ক্ষেত্রেই বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।

নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করাকে বাস্তবতাবিবর্জিত ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল বলে উল্লেখ করেছে বিজিবি। একই সঙ্গে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাহিনীটি।

বিজিবি সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব বলেও মনে করিয়ে দিয়েছে সংস্থাটি।

বিজিবির পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে— এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের