শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২১ নভেম্বর ২০২৬

Google News
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার।

পেরুর জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। 

স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ তীব্র। পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।’

এর আগে, গত জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩২ জন আহত হন। ওই ভূমিকম্পে ৫২টি বাড়িঘরও ধ্বংস হয়ে যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের