রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

নেতানিয়াহুকে ‘পরাজিত ও প্রতারক’ বললেন এহুদ বারাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৫, ২১ নভেম্বর ২০২৬

Google News
নেতানিয়াহুকে ‘পরাজিত ও প্রতারক’ বললেন এহুদ বারাক

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা! দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক কড়া ভাষায় আক্রমণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তাঁকে ‘পরাজিত ও প্রতারক’ আখ্যা দিয়ে বারাক বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই নেতানিয়াহুর। একই সঙ্গে জাতীয় ঐক্যের কথা বলে আরব বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের তীব্র সমালোচনা করেন এহুদ বারাক।

পোস্টে বারাক লেখেন, ‘ডুবন্ত নেতানিয়াহু এখনো আমাকে বাঁচাও বলে চিৎকার করতে করতে জনমতকে বিভ্রান্ত করে চলেছেন। তিনি একদিকে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে একই সময়ে আরব বংশোদ্ভূত ২১ শতাংশ নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।’

নেতানিয়াহুর নেতৃত্বের সমালোচনা করে ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, নেতানিয়াহু একজন পরাজিত ব্যক্তি। তাঁর মতে, দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কোনো যোগ্যতাই নেতানিয়াহুর নেই।

বারাকের এই মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে এনেছে। বিশেষ করে আরব বংশোদ্ভূত নাগরিকদের প্রতি সরকারের অবস্থান এবং জাতীয় ঐক্যের আহ্বানের মধ্যে কথিত বৈপরীত্য নিয়ে তাঁর বক্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের