চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৫৩৮ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর এক দিনেই দেশে ১১৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

