সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে বহু আগেই গোয়েন্দা তৎপরতায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩০, ২৩ নভেম্বর ২০২৬

Google News
নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে বহু আগেই গোয়েন্দা তৎপরতায় চীন

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে অন্তত দুই বছর ধরে কাজ করছে চীনের গোয়েন্দা সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজে ব্যবহৃত এসব চিপের পাশাপাশি সেমিকন্ডাক্টর প্রযুক্তির তথ্যও সংগ্রহের চেষ্টা করছে তারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এ কাজের জন্য একটি বিশেষ দল গঠন করেছে। দলটির কাজ হচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলোকে উন্নত চিপ সংগ্রহ ও দেশে আনতে সহায়তা করা। পাশাপাশি চিপ তৈরির প্রযুক্তি ও সরবরাহব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনকে গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বেইজিং।

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠিত সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে চিপ সংগ্রহের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের চিপ কিনেছে। পরে বিদেশের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে এসব চিপ ব্যবহারের সুযোগ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারিতে চীনের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগও রয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চীন গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ডেটা সেন্টার ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যাতে উন্নত চিপের সুবিধা নিতে না পারে, সে জন্য নতুন বিধিনিষেধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে চীনসহ কয়েকটি দেশের প্রতিষ্ঠানে বিপুল কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করতে ডেটা সেন্টারগুলোকে সরকারি অনুমতি নিতে হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের