আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। দূরে কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও লাভবান হবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছুজন আজ কোথাও ভ্রমণের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হতে পারেন। বাড়িতে হঠাৎ করেই অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
মিথুন রাশি: কোথাও বিনিয়োগ করার জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। না বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি বাচ্চাদের সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। কোথাও কেনাকাটা করতে গিয়ে অথবা অন্যান্য কাজকর্মের কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের এখন একটা বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই সময়টি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে থাকা অবসর সময় একাকী অতিবাহিত করলে লাভবান হবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। সামগ্রিকভাবে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। যার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। তবে, কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি ক্লান্ত হতে পারেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অন্যদেরকে রাজি করানোর ক্ষমতার মাধ্যমে আজ আপনি কোনও সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে কোনও ধর্মীয় কাজ করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও হঠাৎ করে কোনও গুরুত্বপূর্ণ কাজের কারণে তা সম্ভব হবে না। যার ফলে তিনি রেগে যেতে পারেন।
কন্যা রাশি: কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্বোধনী মনোভাব কাজে লাগান। আপনি আজ কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনার কোনও পরিকল্পনা ভেস্তে গেলেও অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি একসঙ্গে ভালো সময় অতিবাহিত করবেন।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ হঠাৎ করেই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশের ক্ষেত্রে দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি নিরাপদে রাখতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। এই রাশির কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। যদিও, সেখানে গিয়ে তাঁর কোনও কথা খারাপ লাগায় আপনি দ্রুত চলে আসতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আপনি আজ কোনও কাজে আপনার চারপাশে থাকা মানুষদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম করুন। এছাড়াও, পুষ্টিকর খাবার খান। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করে তাদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন। আপনি আজ আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। কোনও অপ্রত্যাশিত সূত্র থেকে আপনি আজ গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

