আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতার সম্মুখীন হলে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে আত্মবিশ্বাস বজায় রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। একজন বন্ধু আজ আপনার সম্পর্কে চিন্তা করতে পারেন। আপনি আজ আপনার অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও যৌথ উদ্যোগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অফিসের কাজ শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশি কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
কর্কট রাশি: আপনি আজ কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাব কাজে লাগান। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ধূমপান এবং মদ্যপানের বদ অভ্যাস পরিত্যাগ করুন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: অপ্রয়োজনীয় বিষয়ে অযথা তর্ক করা থেকে বিরত থাকুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায়। সেখানে অবশ্যই অংশগ্রহণ করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অপরিচিত ব্যক্তিদের নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: কোনও অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। আজ আপনার একটি মূল্যবান জিনিস ছিনতাই হয়ে যেতে পারে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে আজ আপনি কোথাও ছোট সফরে যেতে পারেন। এর ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে বিরতি পাবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। নাহলে, আপনি অসুস্থ হতে পারেন। বাড়িতে আজ অপ্রত্যাশিতভাবে অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার কাছে থাকা অতিরিক্ত সময় কোনও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করতে পারেন। পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ এমন একটি বৈঠক অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু ভালো ধারণা পাবেন। আপনি আজ অবসর সময়ে টিভিতে একটি সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আপনার ঝগড়ুটে মনোভাবের জন্য আজ শত্রুর তালিকা বৃদ্ধি পেতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনার একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। এই রাশির ব্যবসায়ীদের প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ধনু রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও সন্ধ্যা নাগাদ লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো এবং তাঁরা কিছু ভালো সুযোগও পেতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অথবা বাইরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনার একজন নিকটজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার অর্থব্যায়ের সম্ভাবনা রয়েছে। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে তাঁরা অবশ্যই অত্যন্ত গর্বিত হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত আজ ইতিবাচক ফলপ্রদান করবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে এবং বস আপনার কাজের প্রশংসা করবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে।
মীন রাশি: কোথাও বিনিয়োগ করা থেকে অবশ্যই এড়িয়ে চলুন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালো পেশার সম্ভাবনায় আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা থাকলেও অভিভাবকদের অনুমতি গ্রহণ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন এবং ওই সময়ে কোনও সৃজনশীল কাজ করতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম

