শনিবার,

০৭ নভেম্বর ২০২৬,

২৩ কার্তিক ১৪৩৩

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬,

২৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

মহাসমাবেশে যোগ দিতে এসে দুই গ্রাম পুলিশের মৃত্যু, ৩ লাখ টাকা ও চাকরির আশ্বাস প্রতিমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:০০, ৭ নভেম্বর ২০২৬

Google News
মহাসমাবেশে যোগ দিতে এসে দুই গ্রাম পুলিশের মৃত্যু, ৩ লাখ টাকা ও চাকরির আশ্বাস প্রতিমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ঢাকা উদ্ভাসিত এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার পর তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহত দুই সদস্য হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসাধীন অন্যান্য অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী ঘোষণা দেন, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসায় প্রয়োজনীয় সমস্ত খরচ সরকার বহন করবে।

হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, শোকস্তব্ধ পরিবারগুলোর পাশে দাঁড়াতে তাদের পরিবারের উপযুক্ত একজন সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার বিশেষ ঘোষণা দেন তিনি।

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং পূর্ণ মর্যাদায় দাফন সম্পন্ন করার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের