শনিবার,

০৭ নভেম্বর ২০২৬,

২৩ কার্তিক ১৪৩৩

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬,

২৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হৃদয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৪, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৮, ৭ নভেম্বর ২০২৬

Google News
ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হৃদয়

টেস্ট ক্যারিয়ারে তৌহিদ হৃদয়ের ছিলো কোনো শতক। সেই শূন্যতা ঘুচিয়ে দিলেন, সেঞ্চুরি করে? না, করেছেন ডাবল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশের ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরছেন, তখন মাটি আকড়ে পিচে দাঁড়িয়ে দলকে স্বস্তির জায়গায় টেনে নেন হৃদয়। দেশের ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় সব উইকেট হারিয়ে ৩৫৬ রান। সেই লিড তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৫১ রানের মধ্যে নেই বাংলাদেশের তিন ব্যাটার। সাজঘরে ফেরেন নাইম হাসান, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

তবে নাইম আউট হয়ে ফেরার পর নামা হৃদয় হাল ধরে দলকে তুলে নেন খাদের কিনারা থেকে, তুলে নেন নিজের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। তার ২০০ রানের এ ইনিংসে ম্যাচে ফেরে ধুঁকতে থাকা বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের