এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের পৃথক আদেশ জারি করতে অর্থ বিভাগে আবারও চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাউশি সূত্র জানিয়েছে, আদেশ জারির চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা স্বাক্ষর করা শুরু করেছেন।
সবার স্বাক্ষর শেষ আজ সোমবার চিঠিটি অর্থ বিভাগে পাঠানো হবে।আজ সোমবার এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে মাউশির একাধিক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল কার্যকর করতে অতিরিক্ত যে অর্থ বরাদ্দ দরকার সেটি দিতে সম্মত হয়েছে অর্থ বিভাগ। তবে এটি কার্যকর করতে হলে অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারি করতে হবে।
এ আদেশ জারির অনুরোধ করেই আজ সোমবার পুনরায় চিঠি পাঠানো হবে।
চিঠিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে পৃথকভাবে আদেশ জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হবে।
এর আগে গত রবিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

