কুমিল্লার ভিক্টোরিয়ান্সের দলে তারকাদের মেলা

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বিপিএল-২০২৪

কুমিল্লার ভিক্টোরিয়ান্সের দলে তারকাদের মেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০৯:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৩

Google News
কুমিল্লার ভিক্টোরিয়ান্সের দলে তারকাদের মেলা

তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন ২০২৪ সালের বিপিএলেও তারা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়। সেই লক্ষ্যে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ৪ বারের শিরোপাজয়ী এই দলটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতকাল (মঙ্গলবার) দুপুরে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে নিজেদের দলে ভেড়ানোর কথা জানিয়েছিল। পরবর্তীতে গতকাল সন্ধ্যায়ই ফ্র্যাঞ্জাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা।

গত মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে কুমিল্লা। এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল। গত আসরে তরুণ এই ব্যাটার সিলেটের হয়ে খেলেছিলেন।

উল্লেখ্য, আসন্ন ২০২৪ বিপিএল সামনে রেখে চলতি মাসের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের