রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩১, ২৯ নভেম্বর ২০২৬

Google News
ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

সৌদি প্রো লিগে  নতুন ইতিহাস গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। টানা ১০০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছে ক্লাবটি। সৌদি প্রো লিগের ইতিহাসে এর আগে কোনো দলই টানা ১০০ ম্যাচে গোল করার রেকর্ড গড়তে পারেনি। খবর গোল ডটকমের। 

শনিবার (২৮ নভেম্বর) লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার গোলে এগিয়ে যায় দলটি। পরে ভিএআরের মাধ্যমে গোলটি যাচাই করা হয় এবং ২৬ মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। এর মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখায় আল নাসর।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারার সূচনা হয়েছিল। এরপর প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করে এসেছে দলটি। আল হাজমের বিপক্ষে ম্যাচে সেই ধারাই পৌঁছে যায় ১০০ ম্যাচের মাইলফলকে।
 
আল নাসরের এই অর্জন দলটির দীর্ঘদিনের আক্রমণাত্মক ধারাবাহিকতারই প্রমাণ। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ; সব জায়গাতেই গোল করার সামর্থ্য দেখিয়েছে তারা। সৌদি প্রো লিগের ইতিহাসে এখন পর্যন্ত অন্য কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

দলটির এমন সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্ব ফুটবলের বড় বড় তারকারা। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে রয়েছেন স্বদেশি জোয়াও ফেলিক্স এবং সেনেগালের সাদিও মানে। তাদের পাশাপাশি অন্য খেলোয়াড়দের অবদানেও ধারাবাহিকভাবে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে যাচ্ছে আল নাসর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের